ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৭১৯

ads

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭১৯ জন।


মঙ্গলবার (১৬ মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে ১ হাজার ৭১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন।


গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫৯৭ জন।


গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩৫২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে উঠলেন।


প্রসঙ্গত দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

ads
ads
ads

Our Facebook Page